ঢাবিতে রিকশা ভাড়া সর্বনিম্ন ১৫, সর্বোচ্চ ৫৫ টাকা
কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বলে জানা যায়, নির্ধারিত এ ভাড়া নিয়ে তাদেরও খুব বেশি আপত্তি নেই। আগে অনেক শিক্ষার্থী নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া দিত। এখন তা করার সুযোগ থাকবে না। আনোয়ার হোসেন নামে একজন রিকশাচালক বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই কয়েকবছর ধরে রিকশা চালাই। শাহবাগ থেকে নীলক্ষেত এসে অনেকে ২০ টাকা ভাড়া দিতেন। অথচ এখানে ভাড়া কমপক্ষে ৩০ টাকা। এখন এটি আর কেউ করতে পারবেন না।