Skip to main content

Topic/Tag : মাধবপুর


মাধবপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে চরম দুর্ভোগ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। শীত মৌসুমে সাধারণত বিদ্যুতের চাহিদা কম থাকে এবং কোনো ঝড়-বৃষ্টি না থাকলেও, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই দিনের পর দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষোভে ফুঁসছেন সাধারণ গ্রাহকরা।

মাধবপুরে শীতের সবজিতে বাজার জমজমাট

শীতের আগমন ঘনিয়ে আসতেই হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাটবাজারগুলোতে জমে উঠেছে শীতকালীন সবজির বাজার। প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় জমছে ক্রেতা-বিক্রেতাদের। সারি সারি দোকানে সাজানো তাজা লাউ, ফুলকপি, বাঁধাকপি, শিম, বেগুন, মুলা, পালং শাক, টমেটো, আলু, কাঁচামরিচসহ নানা রঙের সবজিতে এখন বাজারে ছড়িয়ে পড়েছে সবুজের সজীব আমেজ।