শীতে ঠোঁট ও মুখের ঘা এড়াতে করণীয়
শীতের আগমনের সঙ্গে সঙ্গে ত্বক শুষ্ক হয়ে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা। তবে এর প্রভাবে মুখের ভেতরের সংবেদনশীল অংশেও দেখা দেয় তীব্র অস্বস্তি। ঠোঁট ফাটা, ঠোঁটের কোণে ঘা হওয়া, কিংবা মুখ ও জিহ্বায় ছোট ছোট সাদা বা লালচে ঘা (অ্যাপথাস আলসার বা ক্যানকার সোর) এতটাই বাড়তে পারে যে, ঝাল বা মশলাদার খাবার তো দূরে থাক, পানি পান করাও যন্ত্রণাদায়ক হয়ে ওঠে।