Skip to main content

Topic/Tag : সিলেট


গরু চুরির অভিযোগে তিনজনকে নির্যাতন, চোখে ঢালা হলো চুনের পানি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনকে আটক করে হাত-পা বেঁধে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। একপর্যায়ে তাঁদের চোখে চুনের পানি ঢেলে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের চোখের অবস্থা গুরুতর।

মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, যান চলাচল ব্যাহত

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও ময়দা বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।