সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা ও ঐতিহাসিক চিনি মসজিদ পরিদর্শন করেছেন। উত্তরবঙ্গের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দেশের বৃহত্তম এই রেলওয়ে কারখানায় পৌঁছান।