সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলগেট ওভারপাস ব্রিজের নিচে জমা পানিতে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধার (৬০-৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার রেলগেট ওভারপাস ব্রিজের নিচে পানিতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওভারপাসের নিচে পানিতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে উৎসুক জনতা ভীড় জামান। তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ও বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত বৃদ্ধার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিরূপণে আইনগত প্রক্রিয়া ও ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
ডিআর




Comments