অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের বিভিন্ন স্থান থেকে লুট হওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।