Skip to main content

Topic/Tag : স্বাধীনতা


১৫ আগস্ট: ইতিহাসের সেই কালরাত ও নির্মম হত্যাকাণ্ডের পটভূমি

বহুদলীয় গণতান্ত্রিক কাঠামো পাল্টে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সে সময় একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন করা হয়েছিল, যার আওতায় হাতে গোনা কয়েকটি ছাড়া বাকি সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়। একই সময়ে দুর্নীতি, লুটপাট ও চুরি-ডাকাতির ঘটনা নিয়ে জনমনে গভীর অসন্তোষ ও আতঙ্ক দানা বাঁধছিল। রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা ও নেতাকর্মীদের বিচারব্যালট বহির্ভূত গ্রেপ্তার-হত্যার প্রতিবাদে কয়েকটি চরমপন্থী সংগঠন সরকারবিরোধী তৎপরতা জোরদার করেছিল। আগস্টের কয়েক মাস আগেই শেখ মুজিবের ওপর একবার হামলার চেষ্টা হয়েছিল বলে সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস ওয়াশিংটনকে অবহিত করেছিল।

রাজনীতিকে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান, মহান স্বাধীনতা যুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের রক্তস্নাত ত্যাগের সঠিক মূল্যায়ন করতে জাতীয় সংসদকেই রাজনীতির প্রধান কেন্দ্রবিন্দু করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রাজনীতিকে আজও কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রবণতা কাজ করছে, যা অত্যন্ত দুঃখজনক। সংসদকে কার্যকর করা এবং রাজনৈতিক প্রক্রিয়াকে মহিমান্বিত করাই এখন আমাদের সবার একমাত্র মানদণ্ড হওয়া উচিত।