বহিষ্কার হতে পারেন জাহাঙ্গীর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন মো. জাহাঙ্গীর আলম। অবশ্য ঋণখেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর থেকে একের পর এক সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছিলেন বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম। এরই প্রেক্ষিতে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পর স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।