হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া সাহেববাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন; ঢাকা মহানগরের খিলক্ষেত থানার পাতিরা এলাকার সেলিম মিয়ার ছেলে আশিক আহমেদ (২৫) এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার বাগবের গ্রামের আব্দুল বাতেনের ছেলে আবুল বাশার (৩৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, নিহতরা মোটরসাইকেলযোগে ঢাকা থেকে সিলেট যাচ্ছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া সাহেববাড়ি গেইট এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।




Comments