ফুলবাড়ীতে বৃক্ষরোপণ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিপদের বন্ধু সংগঠনের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, রাবাইতাড়ী শেখ ব্রাদার্স বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকারিয়া শেখ, সহকারী শিক্ষিকা ফরিদা বানু চম্পা, বিপদের বন্ধু সংগঠনের প্রধান উপদেষ্টা হযরত আলী, উপদেষ্টা রাশেদুল কবির, উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন, বিপদের বন্ধু সংগঠনের সভাপতি রনি সরকার, সাধারণ সম্পাদক রোকন সরকারসহ আরও অনেকে।
কর্মসূচিতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত ও সচেতন করা হয়।
আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা তুলে দেওয়া হয়।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএ




Comments