ঢাকার ধামরাইয়ে নৈশপ্রহরীকে পিস্তল ও দেশীয় অস্ত্র ছুরির মুখে জিম্মি করে বিল্লাল অটো চার্জিং পয়েন্ট থেকে ৪টি অটোরিকশা ও ৬ টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে ডাকাতদল। লুট করা মালামালের আনুমানিক মূল্য ১০/১২ লক্ষ টাকার মতো বলে জানা যায়।
বৃহস্পতিবার(১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই - কালামপুর আঞ্চলিক সড়কের সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামে রাস্তার পাশে ' বিল্লাল অটোচার্জিং পয়েন্ট' এ ডাকাতি হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে নিরাপত্তা কর্মী মজিবুর রহমানকে দেশীয় অস্ত্র পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত পা মুখ বেধে চার্জিং পয়েন্টের তালা ১০-১২ জনের ডাকাত দল ভিতরে প্রবেশ করে ৬ টি অটোরিকশার ব্যাটারি ও ৪ টি অটোরিকশা নিয়ে পিক-আপ ভ্যানে করে নিয়ে যায় ডাকাত দল। নৈশপ্রহরী মজিবুর চিৎকার করলে তাকে মেরে ফেলার হুমকি দেয়।
নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, ভোর রাতে একদল ডাকাত তালা কেটে ভিতরে প্রবেশ করে। আমার মাথায় পিস্তল ধরে এবং গলায় ছুরি ধরে বলে চিৎকার করলে মেরে ফেলবো। তারা প্রায় ১০/১২ জন ছিল। মুখ বাঁধা ছিল সকলেই। এরপর অটোরিকশা ও ব্যাটারি পিক-আপে করে নিয়ে চলে যায়। লুন্ঠিত মালামালের আনুমানিক মূল্য ১০-১২ লক্ষ টাকা।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, উপজেরার সোমভাগ ইউনিয়নের গোয়ালদী গ্রামে রাস্তার পাশে ' বিল্লাল অটোচার্জিং পয়েন্ট' এ ডাকাতির খবর পেয়েছি সকালেই। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ




Comments