হবিগঞ্জের চুনারুঘাটে রিঙ্কন মিয়া (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিঙ্কন ওই গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোরে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে রিঙ্কনের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments