নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ১৩নং দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভবনের উদ্বোধন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে প্রায় ৬১ লাখ ৬০ হাজার ৪০০ টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক এই নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই নতুন ভবনটি শিক্ষার্থীদের পাঠদানের অনুকূল পরিবেশ সৃষ্টি করবে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।"
এ সময় স্থানীয় সরকারি কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments