কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বীর মুক্তিযোদ্ধা ও ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মজিবর রহমান আর নেই। শুক্রবার দিবাগত রাতে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মজিবর রহমান ১৯৪৪ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ভারতের ঝাউকুঠি যুব শিবিরের শিবির ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭২ সালে তিনি ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজে শিক্ষকতা শুরু করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০০৪ সালে সহকারী অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। এছাড়া তিনি ভূরুঙ্গামারীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কিশলয় বিদ্যানিকেতনের অধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার বাদ জোহর ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এসএ




Comments