শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে আয়নুল হক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর ফেসবুক লাইভে এসে নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। হামলার জন্য জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করেন আয়নুল হক।
তবে তাঁর এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলায় সংসদ সদস্য আয়নুল হক আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক রেজাউল করিম খান জানান, রায়গঞ্জ উপজেলায় একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে ধানগড়া বাজারে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটে।
এসএস




Comments