চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ানশুটার গান উদ্ধার করেছে এসআরবি-৭ চট্টগ্রাম। রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার লেলাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুর বণিকপাড়াসংলগ্ন নতুন মহাজনের পুরোনো বাড়ির জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাটহাজারী সিপিসি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় জঙ্গলের ভেতর পরিত্যক্ত অবস্থায় ওয়ানশুটার গানটি পাওয়া যায়।
তবে অস্ত্রটি সেখানে কীভাবে এসেছে, কারা রেখেছে কিংবা এ ঘটনায় কেউ জড়িত কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে যোগাযোগ করা হলে এসআরবি-৭ সিপিসি-২-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
এসএ




Comments