Image description

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে নদীতে মাছ ধরার সময় মালামালসহ চার জেলেকে আটক করেছে বন বিভাগের কর্মীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া নদীতে মাছ ধরার সময় তাদের আটক করা হয়। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমানের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে জেলেদের আটক করে।

এ সময় জেলেদের ব্যবহৃত একটি নৌকা, দুটি জাল, দুটি বৈঠা, তিনটি ড্রাম ও বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ জব্দ করা হয়।

আটক চার জেলে হলেন—উপজেলার গাবুরা গ্রামের নেছার গাজীর ছেলে মোস্তফা গাজী, শওকত গাজীর ছেলে মাহফুজুর রহমান, সামছুর গাজীর ছেলে আলামিন গাজী এবং মুজিবর ঘোরামীর ছেলে ইয়াছিরুল ঘোরামী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান বলেন, সুন্দরবনে প্রজনন মৌসুমে মাছ আহরণ নিষিদ্ধ থাকা অবস্থায় ওই জেলেরা অবৈধভাবে বনে প্রবেশ করে নদীতে মাছ ধরছিলেন। মাছ ধরার সময় তাদের আটক করা হয়। পরে আটক জেলেদের সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

এসএ