Image description

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (২২ আগস্ট) নাটোরের বেশকিছু এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (২১ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের (আংশিক) আওতাধীন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। এই সূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎহীন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে— ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, বালিয়া, কেচুয়াকোড়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, কামারদহ, রামাগাড়ি, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে যায়, তবে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন ও উন্নত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে গৃহীত এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

ডিআর