Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারীসহ বিভিন্ন মামলার ২৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এই ২৪ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৩ জন, আদালতের পরোয়ানাভুক্ত ৪ জন, ভ্রাম্যমাণ আদালতের মামলায় ১২ জন, ভুয়া পুলিশ পরিচয় দেওয়ার অভিযোগে ১ জন, নিয়মিত মামলায় ২ জন, নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় আরও ১ জন রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, মাদক ও অপরাধমুক্ত সোনারগাঁও গড়ার লক্ষ্যে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ডিআর