Image description

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক, অবৈধ ড্রেজার ব্যবহার ও কিশোর অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চুরি-ডাকাতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া মাদক, অবৈধ ড্রেজার কার্যক্রম ও কিশোর অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক ও সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বক্কর সিদ্দিক মোল্লা, টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, আনসার ও ভিডিপি কর্মকর্তা আ. মান্নান, টঙ্গিবাড়ী সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পরিতোষ ঘোষ, ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গিবাড়ী উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহাবুব ইসলাম রন্টি এবং জেলা ও উপজেলা এনসিপির সভাপতি ইসতিয়াক আহাম্মেদসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এম আর এ