Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাটি আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কোড-২২০১-এর আওতাধীন পরীক্ষাটি দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী নির্ধারিত থাকবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএ