Image description

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফ মো. মোরতেজা এহসান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তানিয়া খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ুন কবির, দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লা, পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম শেখসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আঞ্জুম সোহানিয়া প্রতিযোগিতার সুশৃঙ্খল আয়োজন ও সফলতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের জাতীয় কবির সাহিত্য, সংগীত ও সংস্কৃতিচর্চায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সারাদেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় টঙ্গিবাড়ীতে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো।

এসএ