Image description

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলা চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি লোহাগড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলকে আরও শক্তিশালী করতে হলে অতীতের সব দুঃখ-গ্লানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

পথসভায় আরও বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহাদুজ্জামান বাটু, সহসভাপতি মো. হেমায়েত হোসেন, লোহাগড়া সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ সাচ্চু মিয়া, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সাবেক সভাপতি মিলু শরীফ, সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন ও মো. জহিরুল ইসলাম।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএ