Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা ও এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক।

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান মিরনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. রাহিত মান্নান লেলিন তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান এবং পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা ও পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ডিআর