Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বর পরশুরাম সফর উপলক্ষে সম্ভাব্য পথসভাস্থল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ. কে. এম. সাহাব উদ্দিন।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি সরেজমিনে পরশুরামের সম্ভাব্য পথসভাস্থল পরিদর্শন করেন। এ সময় পথসভা আয়োজনের প্রস্তুতি, স্থান ব্যবস্থাপনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শনকালে ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু তালেব উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য পথসভাস্থল ও আশপাশের এলাকার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এসএ