Skip to main content

মিঠাপুকুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান

২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
Image description

রংপুরের মিঠাপুকুরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে মালিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ফুলচৌকি এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর উপায়ে গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় কারখানার মালিক মুকুলকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় ২ লাখ ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় কারখানায় ভেজাল গুড় তৈরির বিভিন্ন সামগ্রী ও উৎপাদিত ভেজাল গুড় বিনষ্ট করা হয়। অভিযান চলাকালে মিঠাপুকুরের স্যানিটারি ইন্সপেক্টর ও মিঠাপুকুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মিঠাপুকুর উপজেলা ভূমিক কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক জামান জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ


Comments