Image description

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার কালিশংকরপুর বাজারে এ ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

নিহত মোলাম হোসেন ভায়না ইউনিয়নের কালিশংকরপুর (ময়েনখালী) গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে মোলাম হোসেন কালিশংকরপুর বাজারে অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোলাম হোসেনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসএ