পটুয়াখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রঞ্জিত পাল (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রঞ্জিত পাল সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের সুনীল পালের ছোট ছেলে। তিনি শিয়ালী বাজারে স্টুডিও ব্যবসা করতেন। পাশাপাশি তিনি শিয়ালী বাজার কমিটির সদস্য ছিলেন।
স্থানীয় বাসিন্দা বাদল মৃধা জানান, রঞ্জিত পাল কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার তাঁকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
রঞ্জিত পালের মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এসএ




Comments