ডিসেম্বরে ৪০টি বিমান নিয়ে শেখ হাসিনা দেশে আসবেন: জুনায়েদ আল হাবীব
আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ৪০টি বিমান নিয়ে বাংলাদেশে আসবেন বলে দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে কারাগারে নেওয়া হবে না, তাঁর ফাঁসি হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুনায়েদ আল হাবীব বলেন, ‘শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ৪০টি বিমান নিয়ে বাংলাদেশে আসবেন।’ তবে বাংলাদেশে একসঙ্গে ৪০টি বিমান অবতরণের মতো জায়গা নেই বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় বর্তমান আইনমন্ত্রী ব্যারিস্টার আসাদুজ্জামানের বক্তব্যের সমালোচনা করেন জুনায়েদ আল হাবীব। সংবিধান ও কোরআন প্রসঙ্গে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এ ধরনের বক্তব্য নিয়ে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মতপার্থক্য প্রসঙ্গে জুনায়েদ আল হাবীব বলেন, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ ও দ্বন্দ্ব থাকতে পারে। তবে আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক বলেন, বাংলাদেশের এমন কোনো কাজ করা যাবে না, যাতে জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র বা সংগঠনের বদনাম হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান তিনি। সংগঠনের ভাবমূর্তি ও আদর্শ সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা মোহাম্মদ আব্দুল হক কাসেমী।
এ সময় পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী, কুয়াকাটা ও বাউফল পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসএ




Comments