গণতান্ত্রিক স্থিতিশীলতা রক্ষা এবং আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ও গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডভোকেট এরফানুর রহমানের নির্দেশনায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার চৌধুরী প্লাজার সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিলটি বটতলী মোটর স্টেশন প্রদক্ষিণ করে ডায়াবেটিস হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজপথে থেকেই প্রতিহত করা হবে। তারা দাবি করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যাতে কোনো ধরনের নৈরাজ্য বা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং অ্যাডভোকেট এরফানুর রহমানের নির্দেশনায় লোহাগাড়ায় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এসএ




Comments