ইএসডি ফিল্ম সোসাইটির আয়োজনে বরিশালে দু'দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুর হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি ডা. জহিরুল ইসলাম কচি।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরউল্লাহ, চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইয়ুম ও খন্দকার সুমন এবং অভিনেতা হায়দার আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল চলচ্চিত্র উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইএসডি ফিল্ম সোসাইটির সভাপতি জসিম উদ্দিন ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন ইএসডি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। উদ্বোধন শেষে 'বনলতা এক্সপ্রেস' সহ কয়েকটি চলচ্চিত্র প্রদর্শণ করা হয়।
উৎসবের অংশ হিসেবে শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেলে একই স্থানে ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এসএ




Comments