Image description

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টার প্রতিবাদে মুন্সিগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়। জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এর আয়োজন করে।
মুন্সিগঞ্জ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, সদস্যসচিব পাভেল মোল্লা, টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব বাবু, পৌর যুবদলের আহ্বায়ক তানজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুরজাহান ঢালী, শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ।
এ ছাড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাফকাত হোসেন রকি, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
এসএ