ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন শাহাদাত হোসেন
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এস. এম. শাহাদাত হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তিনি ফুলবাড়ী পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপসহকারী প্রকৌশলী আবু সোয়েব মো. সজল, মরিয়ম নেছা, প্রধান সহকারী মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মুরাদ হোসেন ও মো. আশরাফ পারভেজসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
নবাগত প্রশাসক এ. এস. এম. শাহাদাত হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মেকানিক্যাল বিষয়ে স্নাতক সম্পন্ন করে ৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। ফুলবাড়ীতে যোগদানের পূর্বে তিনি বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে এক পুত্রসন্তানের জনক এ. এস. এম. শাহাদাত হোসেনের পৈতৃক বাড়ি ঠাকুরগাঁও সদর পৌরসভার বশিরপাড়া গ্রামে।
ডিআর




Comments