প্রাথমিকে জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন মনোহরদীর সফিকুল আলম
জাতীয় শিক্ষক দিবসে এ বছর জেলা পর্যায়ের গুণী শিক্ষক হলেন মনোহরদীর মুহাম্মদ সফিকুল আলম। এবারে পেলেন তিনি জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষকের স্বীকৃতি। ইতোপূর্বেও ২০২২ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে পদক লাভ করেন। একই বছর বাংলাদেশ টেলিভিশনে তার করা ১৮ টি ক্লাশ গুরুত্ব সহকারে সম্প্রচার হয়। এ ছাড়া ২০১৮ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষকের তকমাও জুটে তার কপালেই।
মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ সফিকুল আলম এ বছর জেলার একমাত্র গুণী শিক্ষকের মর্যাদা লাভ করেছেন। জাতীয় শিক্ষক দিবসে তিনি এ বিরল কৃতিত্বের অধিকারী হন।
ইতোপূর্বেও তিনি ২০২২ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষকের কৃতিত্ব লাভ করেছেন।এ ছাড়া বিগত করুনাকালে বিটিভি তার করা ১৮টি পাঠদান গুরুত্ব সহকারে সম্প্রচার করা হয়েছে। মনোহরদী উপজেলার নারান্দী গ্রামের প্রয়াত সেনা সদস্য আব্দুর রশীদের পুত্র মুহাম্মদ সফিকুল আলম। ঢাকার তিতুমীর কলেজ থেকে মাষ্টার্স শেষ করে ২০০৩ সালে তিনি প্রাথমিক শিক্ষকতায় তার কর্ম জীবন শুরু করেন।
মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা মুক্তা জানান, মুহাম্মদ শফিকুল আলম এ যাবৎ যেক’টি পুরস্কার ও স্বীকৃতি লাভ করেছেন তা যথার্থই। তার কাজ ও অবদান অনুযায়ী প্রাপ্য ছিলেন তিনি।
এসএ




Comments