ফুলবাড়ীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ৭২টি পূজামণ্ডপে বরাদ্দপত্র বিতরণ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৭২টি পূজামণ্ডপের অনুকূলে বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ফুলবাড়ীর আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় উপজেলা পরিষদ হল রুমে দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে কি পূজা মন্ডপে ৬০০ কেজি করে চালের এ বরাদ্দপত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজউদ্দৌলা, উপজেলা বিএনপির আহবায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ন আহবায়ক লোকমান হোসেন সরকার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখা আহ্বায়ক অমল চন্দ্র, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান কল্যায়ণ ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখা আহ্বায়ক সুকুমার সেন,উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুর রহমান, উপজেলা এনসিপির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু, সদস্য সচিব আব্দুল লতিফ সহ আরো অনেকে।
বরাদ্দপত্র বিতরণের মাধ্যমে পূজামণ্ডপগুলোর প্রস্তুতি ও দুর্গোৎসব উদ্যাপনের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এসএ




Comments