চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক মোড়ে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. মাহিয়া মাহি (২০) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) মইজ্জ্যারটেক এলাকার পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়ক থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার মাহিয়া মাহি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়ার বাসিন্দা। তাঁর বাবা মৃত মো. মহিউদ্দিন এবং মা হাসিনা বেগম।
পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের দিকনির্দেশনা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই বিল্লাল হোসেনসহ পুলিশের একটি বিশেষ টিম অংশ নেয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী কর্ণফুলী থানায় একটি মামলা (নম্বর ২১, তারিখ: ১৭ অক্টোবর ২০২৬) দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিআর




Comments