Image description

নরসিংদীর মনোহরদীতে পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে উপজেলার খিরাটি ব্রিজ-সংলগ্ন এলাকা ও শিংগুয়া ফেরিঘাটে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।

নরসিংদী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মনোহরদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. রাফি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্জুনচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সবুজ, আসাদনগর ডিএম সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. জহিরুল হক, মনোহরদী উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ মিঞা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার এবং চন্দনবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এসএ