রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম। বিভাগীয় কমিশনার পদ থেকে ইউসুফ আলীকে প্রত্যাহারের ১৩ দিন পর সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে পদায়ন করা হয়।
এর আগে কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল। নতুন আদেশে তাঁকে রাজশাহীর বিভাগীয় কমিশনার পদে দায়িত্ব দেওয়া হলো।
গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের পদ থেকে ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেয়া হয়। সে সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিন বিমানবন্দরে বিদায় জানানোর সময় প্রটোকল ভঙ্গের ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছিল বলে জানা যায়।
ইউসুফ আলীকে প্রত্যাহারের পর থেকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকার ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৩ দিন ভারপ্রাপ্ত কর্মকর্তার অধীনে পরিচালিত হওয়ার পর অবশেষে বিভাগটি নতুন পূর্ণাঙ্গ বিভাগীয় প্রধান পেল।
ডিআর




Comments