দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকায়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকা।
এর আগে গত সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। ওই সময় ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
আগের দামের তুলনায় এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৮৪ টাকা বেড়েছে। ২১ ক্যারেটে বেড়েছে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ৪৯৬ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫৯ বার দাম বাড়ানো হয়েছে এবং ৬২ বার কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা দাম কমানো হয়।
স্বর্ণের দামে এই পরিবর্তনের ফলে গয়না কিনতে ক্রেতাদের আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করতে হবে।
এসএ




Comments