জাপানের সঙ্গে ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে নিয়ে কথা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সফরে দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা দলিল স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগের খাতসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখতে দ্রুতই জাপানের একটি ইকোনমিক মিশন বাংলাদেশে পাঠানো হবে।
অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের প্রতিনিধিদের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।
এনএ




Comments