দুর্গাপূজার উৎসবে মেতে উঠেছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। মহাষ্টমীতে লাল পাড়ের সাদা শাড়িতে সাজগোজ করে মন্দিরে গিয়ে অঞ্জলি দিয়েছেন তিনি। পরে সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
ছবিতে সাদামাটা সাজে পূজাকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। হাতভর্তি চুড়ি ও হালকা গহনায় তার সাজ নজর কেড়েছে ভক্তদের।
ছবির ক্যাপশনে পূজা চেরী সবার মঙ্গল কামনা করে শুভ মহাষ্টমীর শুভেচ্ছা জানান। তার ছবিতে মুগ্ধ হয়ে ভক্তরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এক দুর্গার সামনে আরেক দুর্গা।’
এসএস




Comments