২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম ঘোষণা হবে আগামী ২৬ অক্টোবর। নিউইয়র্ক টাইমস ও দ্য অ্যাথলেটিকের বিশ্লেষণে আলোচনায় থাকা পাঁচ ফুটবলার হলেন হ্যারি কেইন, মাইকেল অলিসে, লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে ও রদ্রি।
হ্যারি কেইন: ২০২৫-২৬ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত গোল করেছেন কেইন। বিভিন্ন প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা ৭৩। তবে বড় দলীয় শিরোপার ঘাটতি তার জন্য নেতিবাচক দিক হতে পারে।
মাইকেল অলিসে: বায়ার্ন ও ফ্রান্সের হয়ে ২০২৫-২৬ মৌসুমে ৫৩ ম্যাচে ২০ গোল ও ৩২ অ্যাসিস্ট করেছেন অলিসে। বিশ্বকাপেও সাতটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
লামিনে ইয়ামাল: বার্সেলোনা ও স্পেনের তরুণ তারকা ইয়ামাল ২০২৫-২৬ মৌসুমে ৩৮ ম্যাচে ২২ গোল ও ১৫ অ্যাসিস্ট করেছেন। চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন তিনি।
কিলিয়ান এমবাপ্পে: বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়েও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তবে বড় দলীয় শিরোপার অভাব তার সম্ভাবনায় প্রভাব ফেলতে পারে।
রদ্রি: চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকলেও বিশ্বকাপে স্পেনকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বলও জেতেন তিনি। ফলে ব্যালন ডি’অরের আলোচনায় তার নামও রয়েছে।
এসএস




Comments