ইরানের গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র কারখানা পরিদর্শন করলেন সশস্ত্র বাহিনীর প্রধান
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদোল্লাহি দেশটির প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন। শনিবার (২২ আগস্ট) তিনি এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি দেশীয় প্রযুক্তিতে তৈরি উন্নতমানের ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন। এ সময় তিনি ইরানের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে নিয়োজিত বিজ্ঞানীদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
সশস্ত্র বাহিনীর প্রধানের এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ইবন আল-রেজা। ইরানের স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডিআর




Comments