Image description

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস দুই মামলায় জামিন পেয়েছেন।

রবিবার (২ আগস্ট) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে চিন্ময় দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে ভাঙচুরের এ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময়সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় দাসের জামিন নামঞ্জুর হলে তার অনুসারীদের হট্টগোলের প্রেক্ষাপটে গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এতে জড়িত থাকার অভিযোগে প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আরো মামলায় হয়।