দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্যাতিত আশিয়ান গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ভূঁইয়া ও তার পরিবার। আওয়ামী লীগ সরকারের কারণে একটি বিশেষ মহল আশিয়ান সিটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আশিয়ান সিটিকে বৈধ প্রজেক্ট মর্মে রায় প্রদান করেন। আদালতের রায়ের পর কুখ্যাত ভূমিদস্যু গোল্ডেন মনিরের গডফাদার কাইয়ূম ও তার সহযোগী বরুয়ার ত্রাস মোবারক আশিয়ান সিটি দখলের পাঁয়তারা করছে এবং গত ১৩ জানুয়ারি আশিয়ান সিটি দখলের চেষ্টা করে।
নজরুল ইসলাম ভূঁইয়া একজন দানবীর মানুষ হিসেবে দেশে পরিচিত মুখ। তিনি আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এ ছাড়াও মানবকণ্ঠ পত্রিকাসহ বহু মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এমন একজন বিশিষ্ট শিল্পপতিকে আজ হয়রানি করার জন্য মিথ্যা মামলার আসামি করা হয়েছে।
নজরুল ইসলাম ভূঁইয়া বরাবরই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নজরুল ইসলাম ভূঁইয়াকে পছন্দ করতেন। তার হাত ধরেই তিনি বিএনপির রাজনৈতিক আদর্শে বিশ্বাসী।
মানবকণ্ঠ/এসআরএস




Comments