Image description

তথ্য অধিদফতরের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেড পর্যন্ত বিভিন্ন স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের প্রকৃত নাগরিকগণ সংশ্লিষ্ট পদের বিপরীতে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রযোজ্য শর্তাবলী পূরণ সাপেক্ষে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীগণ https://pid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু: ০১ এপ্রিল ২০২৬ সকাল ১০টা।

জমা দেওয়ার শেষ সময়: ২১ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।

উক্ত সময়ের মধ্যে ইউজার আইডিপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ই-মেইল [email protected]-এ অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ১৫ মার্চ ২০২৬ তারিখের দৈনিক ‘আমার দেশ’ ও ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ এ পাওয়া যাবে।