সম্প্রতি একটি টেলিভিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক এমন বক্তব্য কোনভাবেই কাম্য নয়। এই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে অবিলম্বে রাশেদ প্রধানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। যতক্ষণ পর্যন্ত রাশেদ প্রধান প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন না, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন যুবদল, ছাত্রদল ও শ্রমিকদেলর নেতারা।
শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।




Comments