Image description

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কার্গো ভিলেজে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে ঠিক কীভাবে এই আগুনের সূত্রপাত হলো বা এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ১৮ অক্টোবর দুপুরেও শাহজালাল বিমানবন্দরের এই কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। সে সময় ১৩টি ফায়ার স্টেশনের ৩৭টি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পরিস্থিতির ভয়াবহতায় সে সময় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচলও বন্ধ রাখতে হয়েছিল। এছাড়া সেদিনের আগুন নেভানোর কার্যক্রমে অংশ নেওয়া ২৫ জন আনসার সদস্যসহ মোট ৩৫ জন আহত হয়েছিলেন।

মানবকণ্ঠ/আরআই