সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুদদারদের মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
সারা দেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সে লক্ষ্যে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
শনিবার (৮ আগস্ট) সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, "দেশের প্রান্তিক কৃষকরা অনেক পরিশ্রম করে ফসল ফলান। তারা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সে জন্য অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষকের স্বার্থ রক্ষায় সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।"
এ সময় অসাধু মজুদদারদের কঠোর ভাষায় সতর্ক করে মন্ত্রী বলেন, "আইনে মজুদদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। তাই আইন ও শাস্তির ভয়াবহতার কথা মাথায় রেখেই আপনারা মজুদের বিষয়টি চিন্তা করবেন।"
তিনি আরও স্পষ্ট করেন যে, বাজার স্থিতিশীল রাখতে এবং কৃষকদের সুরক্ষা দিতে সরকারের কঠোর তদারকি অব্যাহত থাকবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments